new york video - the best country in this world






এক নজর নিউ ইয়র্ক








নিউ কমেডি নাটক দেখুন আর হাসুন-(না দেখলে মিস করবেন)-Bangla Comedy Natok HD, Bangla Funny Natok HD,








ব্রেকআপ - bangla new natok 2015








old vs new - bangla new natok






সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি

খালি টিপে আর টিপে


সোনারগাঁ খবর ঃ
রফিক খুব অসুস্থ। একদিন
রফিক আর তার বউ পলি
ডাক্তারের কাছে গেছে।
(ডাক্তার আর পলির মধ্যে কথোপকথন)
ডাক্তারঃ আপনার স্বামীর তো লো পেশার, তাকে বেশি বেশি দুধ খাওয়াবেন!!
পলি জবাবেঃ “আমি তো দুধ
খাইতেই দেই, কিন্তু হ্যায়
খালি টিপে আর টিপে!

তিন বন্ধু ও দৈত্য







কাজি ফাহিম / সোনারগাঁ খবর /  ১২ আগস্ট ২০১৫ / ৩ বন্ধু একদিন সাগরে জাহাজে করে ঘুরছিলো । এমন সময় হঠাং সাগরে ঢেউ উঠলো ।কোন রকমে বন্ধু ৩ জন এক অজানা দীপে এসে পৌছুলো । এমন সময় তারা দেখতে পেলো দীপে একটি প্রদিপ পরে আছে। তারা প্রদীপটি হাতে নিয়ে ঘশতেই প্রদীপ থেকে একটি জ্বিন বের হয়ে বল্ল আমি আপনাদের প্রতেএকের একটি করে ইচ্ছা পূরন করব।প্রতেএকে জার জার ইচ্ছার কথা বলুন।
১নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় ইন্ডিয়া থাকে তাই আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে সে ইন্ডিয়া চলে গেলো ।
২নং বন্ধু বল্ল :আমার সকল আত্মীয় বাংলাদেশে থাকে আমি সেখানে চলে যেতে চাই। বলার সাথে সাথে ২য় বন্ধু চলে গেলো তার দেশে।
এবার ৩য় বন্ধুর পালা ।তার ইচ্ছার কথা জানতে চাইলে সে একটু ভেবে উত্তর দিলো :আমার আত্মীয় বলতে কেউ নেই কেবল ঐ ২ বন্ধুই আছে তাই দয়া করে তাদের আমার কাছে ফিরিয়ে দিন।বলার সাথে সাথে দুই বন্ধু আবার দীপে ফিরে আসলো ।

গিটারের তাঁর ছিড়া গেছে



কাজি ফাহিম / সোনারগাঁ খবর /  ১২ আগস্ট ২০১৫ / মাস্টর স্কূল এ পড়াছে কাজী নজরুল এর কবিতা !
মাস্টর : তাপস বলো তো আমদের বাংলায় কেন এত আগুন জলছে ?
তাপস : সার্ আসলে বর্তমানে গেসের দাম ৪টাকা কমছে বলে !
মাস্টর : ভুল ৤ হইছে !
মাস্টর : বলো তো তাপস কবি কেন গান গাইতে পারছেন ণা ?
তাপস : আসলে সার্ কবির গিটারের তাঁর ছিড়া গেছিল তাই কবি গান গাইতে পারছিল না ! !
মাস্টর : না ছেলে বড় হইয়া রক স্টার হইবে ! !

অপারেশন থিয়েটার

কাজি ফাহিম / সোনারগাঁ খবর /  ১২ আগস্ট ২০১৫ /এক মক্কেল দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে উকিলের কক্ষে ঢুকে তাঁর সঙ্গে কথা বলছেন—

মক্কেল: উকিল সাহেব, আমি একটু আগে সিনেমা দেখতে গিয়েছিলাম। কিন্তু সেখানে তো সিনেমা দেখানোর বদলে জ্যান্ত মানুষ কাটা দেখাচ্ছে।

উকিল: তা আপনি সিনেমা দেখার জন্য কোন সিনেমা হলে গিয়েছিলেন, শুনি?

মক্কেল: কেন? সব থিয়েটারেই তো সিনেমা চলে। আমি যে থিয়েটারে গিয়েছিলাম, তার সামনে লেখা ছিল ‘অপারেশন থিয়েটার’।


new york photo


photo


new york photo



new york bridge


background photo


background photo


নতুন রেসিপি পারফেক্ট তেহারি রান্নার


কাজি ফাহিম / সোনারগাঁ খবর /  ১২ আগস্ট ২০১৫ / একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।
উপকরণ:

গরুর মাংস ১ কেজি,
দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ,
পেঁয়াজ কুচি দেড় কাপ,
আদা বাটা ৩ টেবিল চামচ,
রসুন বাটা ৩ টেবিল চামচ,
পেঁয়াজ বাটা ১ কাপ,
কাঁচা মরিচ বাটা ১ টে চামচ,
সরিষা বাটা ১ টে চামচ,
কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ,
মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ,
জিরা গুঁড়ো ১ টেবিল চামচ,
কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ,
তেজপাতা ২টি,
দারচিনি ২ সেমি ৫ টুকরো,
এলাচ ৫টি,
লবঙ্গ ৪টি,
কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া,
সরিষার তেল ১ কাপ,
সয়াবিন তেল হাফ কাপ,
পোলাওয়ের চাল ১ কেজি,
আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ),
লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য
গরম পানি ১০ কাপ
প্রণালী:

    -মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
    -একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
    -মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
    -মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
    -এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
    -গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
    -সালাদ দিয়ে পরিবেশন করুন।

নেহারি তৈরী রেসিপি

 
কাজি ফাহিম / সোনারগাঁ খবর /  ১২ আগস্ট ২০১৫ / নেহারি একটি সুস্বাদু খাবার। সকালে নাস্তায় রুটি দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। আজকের রেসিপি সুস্বাদু নেহারি।
 
উপকরণ
 
- খাসি / গরুর পায়া ১ কেজি
- পেঁয়াজ রসুন আদা বাটা ২ টেবিল চামচ
- পেঁয়াজ বেরেস্তা দেড় কাপ এলাচ গুঁড়া
- ১ চা চামচ জিরা
- ১ চা চামচ শুকনা মরিচ
- ৩/৪ টা লবঙ্গ
- ৩/৪ টা সয়াবিন তেল
- ২ টেবিল চামচ তেজপাতা
- ৩/৪ টা দারচিনি
- ২ টা রসুন
- ১ টেবিল চামচ আদা মোটা কুচি
- ২ টেবিল চামচ হাড়সহ মাংস
- ১ কেজি ছোট এলাচ গুঁড়া
- আধা চা চামচ কাঁচা মরিচ
- ১০/১২টা তেঁতুলের ঘন রস
- ২ টেবিল চামচ সিরকা
- ৩ টেবিল চামচ লবণ স্বাদমতো
 
পদ্ধতি :
 
লবণ সিরকা দিয়ে হাড় ও মাংস ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। ২ ঘণ্টা পর হাড় ও মাংস পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিন। গরম তেলে হাড় ও মাংস লাল করে ভেজে রাখুন। সেই তেলে পেঁয়াজ রসুন, আদা বাটা, এলাচ, লবঙ্গ,রসুন, জিরা,দারচিনি দিয়ে ২ মিনিট ভাজুন। পেঁয়াজ বেরেস্তা, মাংস, শুকনা মরিচ দিয়ে ভাজুন আরো ২/৩ মিনিট। এবার মাংসতে ৩ কাপ গরম পানি, তেঁতুলের ঘন রস দিয়ে দিন। ঢেকে মৃদু আঁচে ৩/৪ ঘণ্টা রান্না করুন। ২ ঘণ্টা পর লবণ ও কাঁচামরিচ দিন। হাড় থেকে মাংস খুলে খুলে আসবে। ঝোল ঘন থাকবে এবার অল্প তেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ঝোলের ভিতর দিয়ে দিন। পরিবেশন করার আগে কাঁচা মরিচ কুচি, ধনে পাতা ও আদা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

শিশুর বৃদ্ধি কমে মাটি খেলে


কাজি ফাহিম / ১২ আগস্ট ২০১৫ /  বাংলাদেশের শিশু স্বাস্থ্যের ওপর এক গবেষণা বলছে, মাটি তুলে মুখে দেয়ার ফলে সে দেশের বহু শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হচ্ছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের জন্স হপক্নিস বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় জানা যাচ্ছে, বাংলাদেশের গ্রামীণ শিশুদের মধ্যে মাটি খাওয়ার প্রবণতা রয়েছে। একে জিওফ্যাগি বলা হয়।

এই গবেষণাকে উদ্ধৃত করে সাইনেটডেভ নামে একটি অনলাইন সাময়িকী বলছে, মাটিতে বহু জীবাণু থাকে এবং এই মাটি খেলে শিশুরা নানা ধরনের অন্ত্রের অসুখে ভোগে।

ছয় থেকে ৩০ মাস বয়সের ২১৬টি শিশুর ওপর নয় মাস ধরে এই সমীক্ষা চালানো হয়। 

জন্স হপক্ন্সি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ড. ক্রিস্টিন ম্যারি জর্জ বলছেন, এসব শিশু যেখানে বাস করে এবং খেলাধুলা করে সেখানকার মাটির নমুনা পরীক্ষা করে তারা ইকোলই জীবাণু দেখতে পেয়েছেন।

তিনি বলেন, যেসব শিশু মাটি খায় তাদের মধ্যে অন্ত্রের অসুখের হার বেশি এবং তাদের শরীরের বৃদ্ধি ব্যাহত হওয়ার সম্ভাবনা অন্য শিশুদের তুলনায় দ্বিগুণ।

হজ্জ করবেন সংগীতশিল্পী তাহসান


কাজি ফাহিম / ১২ আগস্ট ২০১৫ / জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন । তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভিসার আবেদনও হয়ে গেছে। ভিসা হয়ে গেলেই বাদবাকি প্রস্তুুতি নেবেন।

হজে যাবেন, এ কারণে আগামী ঈদের কোনো নাটকে অভিনয়ের জন্য দিনক্ষণও দিচ্ছেন না তিনি। অনেকেই তার কাছে চিত্রনাট্য নিয়ে যাচ্ছেন। তাহসান তাদের প্রত্যেককেই জানিয়ে দিচ্ছেন তার হজ্বে যাওয়ার সংবাদ।

তবে হজে তাহসান একাই যাবেন, নাকি তার সঙ্গে স্ত্রী মিথিলাও থাকবেন সেসব নিয়ে কিছুই জানাননি জনপ্রিয় এই শিল্পী। 

ভিন্নধর্মী পিৎজা পরোটা তৈরির সহজ রেসিপি(ভিডিওসহ)



 নানা ধরণের তরকারী দিয়ে বিভিন্ন স্বাদের পরোটা এবং নানা ফ্লেভারের ও বৈচিত্র্যের পিৎজা যে কারো জিভে জল এনে দেবে। কিন্তু কেমন হয় এই দেশী-বিদেশী খাবারের যুগলবন্দী? কেমন হয় যদি একই সাথে পাওয়া যায় পিৎজা ও পরোটার স্বাদ? অবাক হচ্ছেন? তাহলে আজকে রেসিপিটি আপনার জন্যই। চলুন শিখে নেয়া যাক খুবই সুস্বাদু এবং একেবারেই ভিন্নধর্মী ‘পিৎজা পরোটা’ তৈরির খুব সহজ রেসিপিটি।
উপকরণ :

- ২ কাপ ময়দা
- দেড় কাপ মজারেলা চীজ
- আধা কাপ ক্যাপসিকাম
- আধা কাপ পেঁয়াজ কুচি
- ১/৪ কাপ কর্ণ কারনেলস বা সুইট বেবি কর্ণ
- ৮/১০ টি অলিভার
- ইটালিয়ান সিজনিং
- শুকনো মরিচের গুঁড়ো (ইচ্ছা)
- পিৎজা সস
- তেল ভাজার জন্য
- লবণ স্বাদমতো
- পানি পরিমাণমতো
প্রনালী :

    - প্রথমে ময়দাতে পরিমাণমতো লবণ দিয়ে পানি দিয়ে মেখে রুটি/পরোটা বানানোর ডো তৈরি করে নিন। হাতে সামান্য তেল দিয়ে ডো আরও একটু মথে নিয়ে ঢেকে ১৫-২০ মিনিট আলাদা করে রাখুন।
    - এরপর একটি বড় বোলে সস ও তেল বাদে বাদি সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে আলাদা করে রাখুন।
    - এরপর ডো ছোট অংশে ভাগ করে রুটি তৈরি করে নিন। সাধারণের তুলনায় একটু মোটা করে বড় রুটি বেলে নিন। এবং রুটির উপরে সস ছড়িয়ে দিন।
    - তারপর রুটির অর্ধেকটা অংশে পরিমাণমতো পুর সমান করে দিয়ে বাকি অংশ দিয়ে ঢেকে দিন এবং মুখ ভালো করে আটকে দিন। আপনি চাইলে একেক ধরণের আকারের পরোটা বানাতে পারেন একেক স্বাদের সসও ব্যবহার করতে পারেন (ভিডিও)।
    - এরপর একটি ফ্রাইংপ্যানে পরোটা যেভাবে ভাজেন সেভাবেই তবে একটু বেশী সময় নিয়ে পরোটাগুলো ভেজে তুলে নিন।
    - ব্যস, এবারে পছন্দের সসের সাথে পরিবেশন করুন এবং মজা নিন এই সুস্বাদু পিৎজা পরোটার।



 
a